শুক্রবার ● ১৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: জীববিদ্যা ও বিবর্তন » আধুনিক মানুষের সঙ্গে একাধিকবার মিলন ঘটেছিল ডেনিসোভানদের
আধুনিক মানুষের সঙ্গে একাধিকবার মিলন ঘটেছিল ডেনিসোভানদের
![]()
নিয়ানডারথাল, ডেনিসোভান ও আধুনিক মানুষের পূর্বসূরিরা বহু বছর আগে একসঙ্গে বাস করতো এবং তাদের মধ্যে মিলনও ঘটেছিল বলে জার্নাল সেল’এ সম্প্রতি তথ্য প্রকশিত হয়েছে। গবেষণায় উল্লেখ করা হয়, এশীয়দের মধ্যে প্রায় ৩ শতাংশ ব্যক্তির ডিএনএ সম্ভবত নিয়ানডারথালদের কাছ থেকে এসেছে। ইউরোপীয়দের ক্ষেত্রে, এই পরিমাণ প্রায় ২ শতাংশ।
গবেষকরা জানান, আমাদের পূর্বসূরিরা দুটি বিশেষ গোত্রের ডেনিসোভানের সঙ্গে মিলিত হয়েছিল। ফলে আধুনিক মানুষের ডিএনএতে ওইসব প্রাচীন ও রহস্যময় মানুষদের গুণাবলি উপস্থিত থাকার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।

নতুন একধরণের জিনোম-বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে গবেষণাটি করা হয়েছে। এই পদ্ধতি, মানুষ ও ডেনিসোভানদের জিনোমের মধ্যে তুলনা করে এবং এটা পূর্বে ঘটা পরিবর্তনের কারণও ব্যাখ্যা করে।
১৬ মার্চ ২০১৮
সূত্র: সিএনএন





আফ্রিকায় ৫০ বছর পরে নতুনভাবে হস্তিছুঁচোর দেখা মিলল
নিউজিল্যান্ডে ৩ ফুট ২ ইঞ্চির দৈত্যকার তোতা পাখির অস্তিত্ব
ডাইনোসরদের পূর্বপুরুষ অর্ধেক ডাইনোসরের ফসিল আবিস্কার
গুহার কন্যাশিশুটি ছিল নিয়ানডার্থাল ও ডেনিসোভান প্রজাতির মিলিত প্রজন্ম
খোলসবিহীন আদিম কচ্ছপের অস্তিত্বের প্রমাণ
শান্তিপূর্ণ গরিলাদলের মধ্যে দেখা দিচেছ সহিংসতা
চারপেয়ে সাপের ফসিল মিলল ব্রাজিলে
অজগর শিকারকে হৃদযন্ত্র বন্ধ করে মারে
অতিরিক্ত পর্ণোগ্রাফি দেখায় সংকুচিত হয় মস্তিস্ক 