বৃহস্পতিবার ● ২৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স এর জীবনাবসান
প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স এর জীবনাবসান
![]()
ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর ২৮ এপ্রিল ২০২১ জীবনাবসান ঘটে প্রথম মনুষ্যবাহী চন্দ্রাভিযান অ্যাপোলো-১১ এর নভোচারী মাইকেল কলিন্সের। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ১৯৬৯ সালের ২১ জুলাই মনুষ্যবাহী প্রথম চন্দ্রাভিযানের তিন সদস্যের মধ্যে একজন ছিলেন মাইকেল কলিন্স। তিনি অবশ্য চাঁদে অবতরণ করেননি। কম্যান্ড মডিউল পাইলট হিসেবে কলম্বিয়া মডিউলের ভিতরে চাঁদের কক্ষপথে ছিলেন তিনি। তাঁর সহ-অভিযাত্রী নীল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন এই অভিযানে চাঁদের মাটিতে পদার্পণ করেন। ১৯৫ ঘণ্টা, ১৮ মিনিট এবং ৩৫ সেকেন্ড মহাকাশে কাটিয়ে ২৪ জুলাই পৃথিবীতে ফিরে আসেন তাঁরা।
মাইকেল কলিন্স ১৯৩০ সালে ইতালির রোমে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন মার্কিন সেনাবাহিনীর একজন মেজর জেনারেল। তিনি ওয়েস্ট পয়েন্টের মার্কিন সামরিক একাডেমি থেকে স্নাতক শেষে বিমান বাহিনীতে যোগ দেন। ১৯৬৩ সালে নাসা তাকে নভোচারী হিসেবে বেছে নিয়েছিল। তার প্রথম মহাকাশ যাত্রা ছিল জেমিনি-১০ অভিযান। অ্যাপোলো-১১ ছিল তার দ্বিতীয় ও সর্বশেষ অভিযান।





মহাবিশ্বের প্রারম্ভিক অবস্থার খোঁজেজেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম রঙীন ছবি প্রকাশ
ব্ল্যাকহোল থেকে আলোকরশ্মির নির্গমন! পূর্ণতা মিলল আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের
মঙ্গলে ইনজেনুইটি’র নতুন সাফল্য
শুক্র গ্রহে প্রাণের সম্ভাব্য নির্দেশকের সন্ধান লাভ
বামন গ্রহ সেরেসের পৃষ্ঠের উজ্জ্বলতার কারণ লবণাক্ত জল
রাতের আকাশে নিওওয়াইস ধূমকেতুর বর্ণিল ছটা,আবার দেখা মিলবে ৬,৭৬৭ বছর পরে!
মহাকাশে পদার্পণের নতুন ইতিহাস নাসার দুই নভোচারী নিয়ে স্পেসএক্স রকেটের মহাকাশে যাত্রা
গ্রহাণূ (52768) 1998 OR2 আগামী ২৯ এপ্রিল পৃথিবীকে নিরাপদ দূরত্বে অতিক্রম করবে
আকাশে আজ দুপুরে সূর্যের রংধনু বলয় দেখা গিয়েছে 