সোমবার ● ১০ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » জীবনী ও কর্ম » কার্ল সাগান: এক মহাজাগতিক পথিক - আসিফ
কার্ল সাগান: এক মহাজাগতিক পথিক - আসিফ
সাহিত্য প্রকাশ থেকে প্রকাশিত
মূল্য: আশি টাকা
১ম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০০১
বিজ্ঞানচেতনা প্রসারে নিবেদিত আসিফ ডিসকাশন প্রজেক্টের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। কসমিক ক্যালেন্ডার, নক্ষত্রের জন্ম-মৃত্যু, প্রাণের উৎপত্তি ও বিবর্তন, আন্তঃনাক্ষত্রিক সভ্যতা, সময়ের প্রহেলিকা ইত্যাদি জটিল বিষয়ে দর্শনীর বিনিময়ে বক্তৃতার আয়োজনের মধ্যে আছে অভিনবত্ব ও কল্পনার দুঃসাহস। এই সফল উদ্যোক্তা আসিফ তার প্রথম গ্রন্থ লিখেছেন কার্ল সাগান ও মহাজাগতিক বাস্তবতা বিষয়ে। বিজ্ঞানভিত্তিক সভ্যতা বিষয়ে উৎসাহের কারণে আসিফ সহজেই প্রাণিত বোধ করেছেন সাগানের জীবন ও কর্ম দ্বারা এবং সাগানকে অবলম্বন করে বিজ্ঞানের এক মহাদিগন্ত বাঙালি পাঠকদের সামনে উন্মোচন করতে প্রয়াসী হয়েছেন। মহাজাগতিক পথে কেবল বিজ্ঞানীরাই বিচরণ করবেন না, সৃষ্টির গভীরে দৃষ্টিপাত করবে সকল মানুষ, উপলব্ধি করবে বিজ্ঞানের অপার মহিমা এবং সেই জানার মধ্য দিয়ে নিজেদের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি যাবে পাল্টে - এমনি কামনা থেকে রচিত এই মহাজাগতিক বিজ্ঞান পরিচিতিমূলক গ্রন্থ বিবৃত করেছে মহাজাগতিক জীবনসত্যের কথা।





স্টিফেন হকিং: মাই ব্রিফ হিস্ট্রি - ভাষান্তর: আবুল বাসার
কুতরাদ-এ-খুদা: বিজ্ঞানচর্চার আয়োজনে - আলী আসগর
নারী জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশচারীদের কথা - সৌমেন সাহা
দি অটোবায়োগ্রাফি অব চার্লস ডারউইন
শতবর্ষে বাঙালির বিজ্ঞানসাধনা - তপন চক্রবর্তী
বিশ্ব নন্দিত বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম - শরীফ মাহমুদ ছিদ্দিকী
প্রাচীন ভারতীয় গণিত ও জ্যোতির্বিদ - সৌমেন সাহা
স্টিফেন হকিং মহাবিশ্বের নিশ্চল পরিব্রাজক - অনুবাদ: নূর মোহাম্মদ কামু ও ড. গোলাম মোরশেদ খান
বাংলার আইনস্টাইন: অমল কুমার রায়চৌধুরী - শরীফ মাহমুদ ছিদ্দিকী
আরজ আলী মাতুব্বর - শান্তনু কায়সার 