বৃহস্পতিবার ● ১৬ জুন ২০১৬
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » সৌরজগতের বাইরে জৈব অণুর সন্ধান লাভ
সৌরজগতের বাইরে জৈব অণুর সন্ধান লাভ
বিজ্ঞানীরা প্রথমবারের মতো মহাশূন্যে এমন একটি জৈব অণুর সন্ধান পেয়েছেন যা পৃথিবীতে প্রাণের উৎপত্তি প্রাথমিক অণূর সাথে সামঞ্জস্যপূর্ণ।
গত ১৪ জুন বিজ্ঞানীরা আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’র এক সভায় জানান যে, তারা মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের কাছাকাছি ধূলো ও গ্যাসের একটি বৃহদাকার মেঘমালায় প্রোপাইলিন অক্সাইড নামের এই জটিল জৈব অণুর সন্ধান পান।
প্রোপাইলিন অক্সাইড অণুরও কাইরালিটি বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ অণুটি ডানাবর্তী নাকি বামাবর্তী। বিজ্ঞানীরা আশা করছেন এই আবিষ্কারের মধ্যে দিয়ে প্রি-বায়োটিক অনূ কিভাবে মহাশূন্যে সৃষ্টি হয়েছে এবং জীবনের উৎপত্তিতে তাদের কি প্রভাব রয়েছে সে সম্পর্কে আরও জানা সম্ভব হবে। এর পূর্বে পৃথিবীতে পাওয়া গ্রহানূ এবং আমাদের সৌরজগতের ধূমকেতুতে এই ধরনের জৈব অণু পাওয়া গেলেও আন্তঃনাক্ষত্রিক বিস্তৃতিতে এই প্রথম এমন জৈব অণুর সন্ধান মিলল। গবেষণা প্রবন্ধটি ‘সায়েন্স’ জার্ণালে প্রকাশিত হয়েছে।সূত্র: রয়টার্স
১৬ জুন, ২০১৬





মহাবিশ্বের প্রারম্ভিক অবস্থার খোঁজেজেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম রঙীন ছবি প্রকাশ
ব্ল্যাকহোল থেকে আলোকরশ্মির নির্গমন! পূর্ণতা মিলল আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের
প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স এর জীবনাবসান
মঙ্গলে ইনজেনুইটি’র নতুন সাফল্য
শুক্র গ্রহে প্রাণের সম্ভাব্য নির্দেশকের সন্ধান লাভ
বামন গ্রহ সেরেসের পৃষ্ঠের উজ্জ্বলতার কারণ লবণাক্ত জল
রাতের আকাশে নিওওয়াইস ধূমকেতুর বর্ণিল ছটা,আবার দেখা মিলবে ৬,৭৬৭ বছর পরে!
মহাকাশে পদার্পণের নতুন ইতিহাস নাসার দুই নভোচারী নিয়ে স্পেসএক্স রকেটের মহাকাশে যাত্রা
গ্রহাণূ (52768) 1998 OR2 আগামী ২৯ এপ্রিল পৃথিবীকে নিরাপদ দূরত্বে অতিক্রম করবে
আকাশে আজ দুপুরে সূর্যের রংধনু বলয় দেখা গিয়েছে 