শনিবার ● ২০ অক্টোবর ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » মহাকাশে ওষুধের কার্যকারিতা দ্রুত নষ্ট হয়
মহাকাশে ওষুধের কার্যকারিতা দ্রুত নষ্ট হয়
জনসন স্পেস সেন্টারের বিজ্ঞানীদের সমীক্ষায় ‘মহাকাশে ওষুধের কার্যকারিতা দ্রুত নষ্ট হয়ে যায়’ এই তথ্য পাওয়া গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন যে সকল মহাকাশচারী দীর্ঘ অভিযানে যাবেন তারা ব্যথার জন্য প্যারাসিটামল বা সংক্রমণ ঠেকানোর জন্য এন্টি বায়োটিকসের মতো ওষুধ হয়তো ব্যবহার করতে পারবেন না। মহাকাশযানের অব্যাহত তেজস্ক্রিয়তার কারণে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যায় বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞানীদের মতে, মহাকাশের জন্য নতুন ধরনের ওষুধের প্রয়োজন রয়েছে যা দীর্ঘমেয়াদি অভিযানের জন্য কার্যকরী। পৃথিবীর ব্যবহৃত ওষুধ তৈরির কয়েক বছর পর্যন্ত ব্যবহার উপযোগী থাকে। সাধারণভাবে এ সব ওষুধকে সূর্যালোক থেকে দূরে এবং শীতল ও শুকনো পরিবেশে রাখতে হয়। মহাকাশের পরিবেশ পৃথিবী থেকে একবারেই ভিন্ন। মহাকাশে তেজস্ক্রিয়তার মাত্রা বেশি, এছাড়া নভোযান বা মহাকাশ স্টেশনে অবিরাম কম্পন ঘটছে এবং সেখানে মধ্যাকর্ষণ শক্তি প্রায় নেই। এছাড়া কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেশি এবং তাপমাত্রা ও আর্দ্রতারও পার্থক্য রয়েছে। এ সব কারণে ওষুধের ওপর কোনো প্রভাব পড়ে কিনা তা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।





মহাবিশ্বের প্রারম্ভিক অবস্থার খোঁজেজেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম রঙীন ছবি প্রকাশ
ব্ল্যাকহোল থেকে আলোকরশ্মির নির্গমন! পূর্ণতা মিলল আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের
প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স এর জীবনাবসান
মঙ্গলে ইনজেনুইটি’র নতুন সাফল্য
শুক্র গ্রহে প্রাণের সম্ভাব্য নির্দেশকের সন্ধান লাভ
আফ্রিকায় ৫০ বছর পরে নতুনভাবে হস্তিছুঁচোর দেখা মিলল
বামন গ্রহ সেরেসের পৃষ্ঠের উজ্জ্বলতার কারণ লবণাক্ত জল
রাতের আকাশে নিওওয়াইস ধূমকেতুর বর্ণিল ছটা,আবার দেখা মিলবে ৬,৭৬৭ বছর পরে!
বিশ্ব পরিবেশ দিবস ২০২০
মহাকাশে পদার্পণের নতুন ইতিহাস নাসার দুই নভোচারী নিয়ে স্পেসএক্স রকেটের মহাকাশে যাত্রা 