সোমবার ● ২৪ অক্টোবর ২০১১
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » বিশ্বের বৃহত্তম ভাইরাস
বিশ্বের বৃহত্তম ভাইরাস
চিলির সমুদ্রে বিশ্বের বৃহত্তম ভাইরাসের খোঁজ পাওয়া গেছে, যার ১ হাজারেরও বেশি জিন রয়েছে। ভাইরাসটির নাম দেয়া হয়েছে Megavirus chilensis। ২০০৩ সালে রেকর্ডকৃত পূর্ববর্তী বৃহৎ ভাইরাস Mimivirus এর ডিএনএ কোডের চেয়েও এই ভাইরাসটির জেনোম কোড শতকরা ৬.৫ ভাগ বড়। এটিকে লাস ক্রুসেস তীরের সমুদ্র পানির নমুনা থেকে সংগ্রহ করা হয়েছে।
ব্যাকটেরিয়ার তুলনায় ভাইরাস অনেক ক্ষুদ্র, এরা নিজেদের তৈরি করতে পারে না। কেবলমাত্র পোষক দেহেই এরা তৈরি হয়। কিন্তু নতুন আবিস্কৃত দানবাকৃতি Megavirus chilensis টি ব্যাকটেরিয়ার চেয়েও বড় এবং এটি নিঃসন্দেহে জটিলতম ডিএনএ গঠনের অধিকারী ভাইরাস।
ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ এর গবেষক জেন মিশেল ক্ল্যাভারি জানান, ডিএনএ ভাইরাসগুলো বসন্ত ও চর্মরোগ বহনকারী হলেও এই ভাইরাসটি মানবদেহের জন্য ক্ষতিকর নয়।
সূত্র: টেলিগ্রাফ অনলাইন





মহাবিশ্বের প্রারম্ভিক অবস্থার খোঁজেজেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম রঙীন ছবি প্রকাশ
ব্ল্যাকহোল থেকে আলোকরশ্মির নির্গমন! পূর্ণতা মিলল আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের
প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স এর জীবনাবসান
মঙ্গলে ইনজেনুইটি’র নতুন সাফল্য
শুক্র গ্রহে প্রাণের সম্ভাব্য নির্দেশকের সন্ধান লাভ
আফ্রিকায় ৫০ বছর পরে নতুনভাবে হস্তিছুঁচোর দেখা মিলল
বামন গ্রহ সেরেসের পৃষ্ঠের উজ্জ্বলতার কারণ লবণাক্ত জল
রাতের আকাশে নিওওয়াইস ধূমকেতুর বর্ণিল ছটা,আবার দেখা মিলবে ৬,৭৬৭ বছর পরে!
বিশ্ব পরিবেশ দিবস ২০২০
মহাকাশে পদার্পণের নতুন ইতিহাস নাসার দুই নভোচারী নিয়ে স্পেসএক্স রকেটের মহাকাশে যাত্রা 