সোমবার ● ২৪ অক্টোবর ২০১১
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » বিশ্বের সবচেয়ে শক্তিশালী চোখ
বিশ্বের সবচেয়ে শক্তিশালী চোখ
সম্প্রতি চিলিতে তৈরি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপটি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী চোখ হিসেবে যা ছাড়িয়ে যাবে European Extremely Large Telescope (E-ELT)-কেও, এমন ধারণা বিজ্ঞানীদের। চিলির আটাকামা মরুভূমিতে নির্মাণ করা হচ্ছে এ টেলিস্কোপটি। গম্বুজাকৃতির এই টেলিস্কোপের ভেতরের অংশে থাকবে ত্রিকোণাকৃতির অতিকায় এক আয়না। গম্বুজাকৃতির ঢাকনার আকার একটি ফুটবল খেলার মাঠের সমান আয়তনের হবে। এই টেলিস্কোপের ভেতরে একই সঙ্গে এমন সূক্ষ্ম আলো ও ইনফ্রারেড রশ্মি ব্যবহার করা হবে, যা অন্য যেকোন টেলিস্কোপের চেয়ে এটিকে অনেক বেশি ক্ষমতাসম্পন্ন করে তুলবে। জ্যোতিঃর্বিজ্ঞানীরা আশা করছেন টেলিস্কোপটির সাহায্যে ১৪ বিলিয়ন বছর আগের প্রথম গ্যালাক্সিটির অবস্থানও দেখা সম্ভব হবে। কারণ এটি হাবল স্পেস টেলিস্কোপের তুলনায় ১৫ গুণ স্পষ্ট ছবি তৈরি করতে সক্ষম হবে। আগামী ২০২০ সাল নাগাদ এর মাধ্যমে পর্যবেক্ষণ শুরু করা সম্ভব বলে বিজ্ঞানীদের ধারণা।





মহাবিশ্বের প্রারম্ভিক অবস্থার খোঁজেজেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম রঙীন ছবি প্রকাশ
ব্ল্যাকহোল থেকে আলোকরশ্মির নির্গমন! পূর্ণতা মিলল আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের
প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স এর জীবনাবসান
মঙ্গলে ইনজেনুইটি’র নতুন সাফল্য
শুক্র গ্রহে প্রাণের সম্ভাব্য নির্দেশকের সন্ধান লাভ
আফ্রিকায় ৫০ বছর পরে নতুনভাবে হস্তিছুঁচোর দেখা মিলল
বামন গ্রহ সেরেসের পৃষ্ঠের উজ্জ্বলতার কারণ লবণাক্ত জল
রাতের আকাশে নিওওয়াইস ধূমকেতুর বর্ণিল ছটা,আবার দেখা মিলবে ৬,৭৬৭ বছর পরে!
বিশ্ব পরিবেশ দিবস ২০২০
মহাকাশে পদার্পণের নতুন ইতিহাস নাসার দুই নভোচারী নিয়ে স্পেসএক্স রকেটের মহাকাশে যাত্রা 