শুক্রবার ● ২২ মার্চ ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » বিশ্বের সবচেয়ে কম বয়সী জেন্ড সনদপ্রাপ্ত প্রকৌশলী বাংলাদেশের শিশির
বিশ্বের সবচেয়ে কম বয়সী জেন্ড সনদপ্রাপ্ত প্রকৌশলী বাংলাদেশের শিশির
বিশ্বের সবচেয়ে কম বয়সী জেন্ড সনদপ্রাপ্ত প্রকৌশলী (জেডসিই) হিসেবে মনোনীত হয়েছে বাংলাদেশী শিশির চক্রবর্তী। মাত্র ১৩ বছর বয়সে সে ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দক্ষতার সর্বোচ্চ সনদ অর্জন করেছে। শিশির ৫৩ তম বাংলাদেশী জেড সনদপ্রাপ্ত।
পিএইচপির এই সনদের জন্য অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৩১ ডিসেম্বর এই পরীক্ষায় অংশগ্রহণ করে সে এবং এই দিনেই তাকে উত্তীর্ণ হিসেবে তালিকাভূক্ত করা হয়।
শিশির বর্তমানে ঢাকার ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। সে ঢাকার আইবিসিএস-প্রাইম্যাক্স থেকে পিএইচপি’র উপর প্রশিক্ষণ নিয়েছে ।
উল্লেখ্য ২০০৬ সালের ৬ জুন প্রথম বাংলাদেশী জেডসিই হিসেবে হাসিন হায়দার এই সাফল্য অর্জন করেন। শিশিরের জেডসিই অর্জনের ওয়েব লিংক: http://www.zend.com/en/store/education/certification/authenticate.php/ClientCandidateID/ZEND021658/RegistrationID/254083257





মহাবিশ্বের প্রারম্ভিক অবস্থার খোঁজেজেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম রঙীন ছবি প্রকাশ
ব্ল্যাকহোল থেকে আলোকরশ্মির নির্গমন! পূর্ণতা মিলল আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের
প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স এর জীবনাবসান
মঙ্গলে ইনজেনুইটি’র নতুন সাফল্য
শুক্র গ্রহে প্রাণের সম্ভাব্য নির্দেশকের সন্ধান লাভ
আফ্রিকায় ৫০ বছর পরে নতুনভাবে হস্তিছুঁচোর দেখা মিলল
বামন গ্রহ সেরেসের পৃষ্ঠের উজ্জ্বলতার কারণ লবণাক্ত জল
রাতের আকাশে নিওওয়াইস ধূমকেতুর বর্ণিল ছটা,আবার দেখা মিলবে ৬,৭৬৭ বছর পরে!
বিশ্ব পরিবেশ দিবস ২০২০
মহাকাশে পদার্পণের নতুন ইতিহাস নাসার দুই নভোচারী নিয়ে স্পেসএক্স রকেটের মহাকাশে যাত্রা 