বৃহস্পতিবার ● ১৫ নভেম্বর ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » সাইবেরিয়ার সন্ধান মিলেছে ম্যামথের একটি অবিকৃত দেহ
সাইবেরিয়ার সন্ধান মিলেছে ম্যামথের একটি অবিকৃত দেহ
রাশিয়ার সাইবেরিয়ায় বরফাচ্ছাদিত অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগের একটি ম্যামথের মৃতদেহ পাওয়া গেছে। গত একশো বছরের মধ্যে এমন অবিকৃত দেহের সন্ধান পাওয়া যায়নি। এগারো বছরের একটি ছেলে ওই অঞ্চলের সমুদ্রের ধার ঘেঁষে হাঁটতে গিয়ে এর সন্ধান পেয়েছে। অঞ্চলটি রাশিয়ার রাজধানী মস্কো থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত সোপোচানাইয়াত।
বিশেষজ্ঞরা অনুমান করছেন, প্রায় তিরিশ হাজার বছর আগে ম্যামথটির মৃত্যু হয়েছিল, আর এটির বয়স তখন ছিল সম্ভবত ষোলো বছরের মতন। ওই সময় থেকেই এর দেহটি বরফে চাপা পড়েছিল। ধারণা করা হয় বরফ যুগের শিকারীদের দ্বারা বা অপর কোনো ম্যামথের আক্রমনের শিকার হয়েছিল এই প্রাণীটি। এই উদ্ধার কাজ পরিচালনা করে সেন্ট পিটার্সবার্গের জুওলজি ইন্সটিটিউট।





মহাবিশ্বের প্রারম্ভিক অবস্থার খোঁজেজেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম রঙীন ছবি প্রকাশ
ব্ল্যাকহোল থেকে আলোকরশ্মির নির্গমন! পূর্ণতা মিলল আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের
প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স এর জীবনাবসান
মঙ্গলে ইনজেনুইটি’র নতুন সাফল্য
শুক্র গ্রহে প্রাণের সম্ভাব্য নির্দেশকের সন্ধান লাভ
আফ্রিকায় ৫০ বছর পরে নতুনভাবে হস্তিছুঁচোর দেখা মিলল
বামন গ্রহ সেরেসের পৃষ্ঠের উজ্জ্বলতার কারণ লবণাক্ত জল
রাতের আকাশে নিওওয়াইস ধূমকেতুর বর্ণিল ছটা,আবার দেখা মিলবে ৬,৭৬৭ বছর পরে!
বিশ্ব পরিবেশ দিবস ২০২০
মহাকাশে পদার্পণের নতুন ইতিহাস নাসার দুই নভোচারী নিয়ে স্পেসএক্স রকেটের মহাকাশে যাত্রা 